প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৮:১৬ পিএম
17
শনিবার ১৬, মে ২০২৬ -- : -- --
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আনুহাদী উত্তরপাড়া ও আকতা পশ্চিমপাড়ার মধ্যে বানার নদীর উপর যোগাযোগের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে বাঁশ দিয়ে নির্মিত একটি ঝুঁকিপূর্ণ সাকু।
দীর্ঘদিন ধরে সংস্কার বা স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় সহস্রাধিক মানুষ ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত এ সাকু দিয়ে চলাচল করছেন।
স্থানীয়দের অভিযোগ, সাকুটি অত্যন্ত জরাজীর্ণ ও লক্কর ঝক্কর অবস্থায় রয়েছে। এতে স্কুল মাদরাসার ছাত্রছাত্রী, শিশু, নারী ও বৃদ্ধদের পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সাকুটি আরও বিপজ্জনক হয়ে ওঠে, তখন দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় কয়েকগুণ। ফলে প্রায় ৫ কিলোমিটার পথ বেশি পাড়ি দিয়ে পাকা সড়কে আসতে হয় তাদের।
এলাকাবাসী দ্রুত এখানে কাঠের ব্রিজ অথবা একটি স্থায়ী ব্রিজ নির্মাণের ব্যাপারে জাতীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, আনুহাদী উত্তরপাড়া ও আকতা পশ্চিমপাড়ার মধ্যে সংযোগকারী সাকুটির ব্যাপারে স্থানীয় সরকার বিভাগে কথা বলে যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে।