রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

মুষলধারে বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৭:২৩ পিএম

10

তীব্র তাপদাহের পর গত সপ্তাহ থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার (১ মে) রোদের দেখা মিললেও শনিবার (২ মে) আবারও বৃষ্টির কবলে পড়েছে রাজধানী। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশে মেঘ জমতে শুরু করে, দুপুর দুইটার কিছু পরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে ওইসব এলাকায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কা রয়েছে।

Link copied!