শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:১৩ পিএম

19

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) বিকেলে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

এর আগে একই দিন জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ কথা বলার জন্য এগিয়ে যান। এ সময় পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন।

Link copied!