শনিবার ০২, মে ২০২৬

শনিবার ০২, মে ২০২৬ -- : -- --

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

খেলা ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৩:০০ পিএম

13

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। 

প্রথম টি-টোয়েন্টিতে জয় পায় টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী। এমন ম্যাচে ইতিহাস গড়ার হাতছানি লিটন দাসের দলের সামনে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সফরে এর আগে একাধিক সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই কীর্তি গড়ার সুযোগ টাইগারদের সামনে। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও পরে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতে যায় বাংলাদেশ। 

এবার শেষ টি-টোয়েন্টিতে জয় পেলেই ইতিহাস গড়বে বাংলাদেশ দল। এমন ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী স্বাগতিকরা। শুক্রবার (১ মে) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শামীম পাটোয়ারি বলেন, ‘আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই আমরা জয়ের জন্য খেলতে চাইবো।’ 

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় পাওয়ার মূলে ছিল মিডল অর্ডারের বিস্ফোরক ব্যাটিং। পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন গুরুত্বপূর্ণ জুটি আর বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়েছেন। তাদের ব্যাটে ১৮৩ রানের লক্ষ্য দুই ওভার হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ।  

Link copied!