প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম
13
বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার (২৯ এপ্রিল) ওই ক্যাম্পের সাব মাঝি বশির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জান্নাত আরা (১), রোকেয়া বেগম (১৪), নুর বেগম(২৫), মিনারা বেগম (৩০) ও ইসমত আরা (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের উদ্ধার করে প্রথমে ক্যাম্প অভ্যন্তরের থাকা এনজিও সংস্থার পরিচালনাধীন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওই ক্যাম্পের সাব মাঝি বশির আহমদ জানিয়েছেন।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে ৫ জন আহত হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত তথ্য এখনও পায়নি।